আলোর প্রতিফলন, সূত্র এবং প্রকারভেদ
আলোর প্রতিফলন, সূত্র এবং প্রকারভেদ
⭐ আলোর প্রতিফলন কাকে বলে?
উঃ আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে।
⭐ যে বিভেদ তল থেকে আলো ফিরে আসে তাকে প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ বলে।
প্রতিফলনের সূত্র
⭐ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুটি সহজ সূত্র মেনে চলে-
💡 প্রথম সূত্রঃ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
💡 দ্বিতীয় সূত্রঃ প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়।

⭐ আলোর প্রতিফলন এর প্রকারভেদ (Classifiacation Of Reflection Of Light):
প্রতিফলনের ধরণ
💡 কোনো পৃষ্ঠ থেকে কীভাবে আলো প্রতিফলিত হবে তা নির্ভর করে প্রতিফলকের পৃষ্ঠের প্রকৃতির উপর। প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- ⭐ নিয়মিত প্রতিফলনঃ যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরণের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে।
- ⭐ ব্যাপ্ত প্রতিফলনঃ যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে এ ধরণের প্রতিফলনকে আলোর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে।
