আয়নায় লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন

আয়নায় লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন

অবতল আয়নায় ৬ টি অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি ও নির্ণয়

:::danger
👉🏽 নোটঃ

(i) লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্বে অবস্থিতঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ প্রধান ফোকাস তলে (v = f বা f দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ অত্যন্ত খর্বিত [m ≅0]

(ii) লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিতঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝখানের কোন এক জায়গায়। (f < v < 2f ; অর্থাৎ f এবং 2f বা r এর মাঝে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ খর্বিত। (m < 1)

(iii) লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে অবস্থিতঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ বক্রতার কেন্দ্রে। (v = 2f অর্থাৎ 2f বা r দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ বস্তুর সমান। (m = 1)

(iv) লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিতঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে বা বক্রতার কেন্দ্রের বাইরে। (v > 2f ; অর্থাৎ 2f এর বেশী দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ বিবর্ধিত। (m > 1)

(v) লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিতঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ অসীমে। (v = ∞)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা

প্রতিবিম্বের আকারঃ অত্যন্ত বিবর্ধিত। (m >> 1)

(vi) লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিতঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ দর্পনের পিছনে।

প্রতিবিম্বের প্রকৃতিঃ অবাস্তব ও সোজা।

প্রতিবিম্বের আকারঃ বিবর্ধিত

(vii) উত্তল আয়নায় লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠনঃ

image

প্রতিবিম্বের অবস্থানঃ আয়নার পিছনে।

প্রতিবিম্বের প্রকৃতিঃ অবাস্তব ও সোজা

প্রতিবিম্বের আকারঃ ছোট

Powered by Forestry.md