শব্দ, শ্রাব্যতার সীমা, গাণিতিক সমস্যা

শব্দ, শ্রাব্যতার সীমা এবং এসম্পর্কিত গাণিতিক সমস্যা

শব্দ কাকে বলে? ⭐

উঃ যে বাহ্যিক কারণে আমাদের কানের শ্রবন ইন্দ্রিয়ে শ্রুতির অনুভূতি জাগায় বা জাগাতে চেষ্টা করে তাকে শব্দ বলে।

শ্রাব্যতার সীমা কাকে বলে? ⭐⭐

উঃ যে শব্দ আমরা শুনতে পাই তার কম্পাঙ্ক 20Hz থেকে 20,000Hz এর মধ্যে হয়। এ জন্য একে শ্রাব্যতার সীমা বলে।

শব্দেতর শব্দ (Infrasound) কাকে বলে? ⭐⭐⭐

উঃ যদি কম্পাঙ্ক 20Hz এর কম হয় তবে তাকে শব্দেতর শব্দ বলে।

শব্দোত্তর কম্পন (Ultrasound) কাকে বলে? ⭐⭐⭐

উঃ যদি কম্পাঙ্ক 20,000 Hz এর বেশি হয় তবে তাকে শব্দোত্তর শব্দ বলে।

মহাগুরুত্বপূর্ণ Note:

(i) মাধ্যম একটা হলে, শব্দের বেগ একটাই হয়। তখনঃ

v=f1λ1=f2λ2

(ii) শব্দের উৎস একটা হলে, কম্পাংক একটাই হয়। তখনঃ

f=v1λ1=v2λ2

তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া গাণিতিক সমস্যা গুলোতে, বড় λ কে আগে লিখতে হয়।

(iii) যে মাধ্যমের শব্দের বেগ v এর মান বড়, তার λ ও বড়।

(iv) শব্দের উৎসের কম্পাংক f বড় হলে, λ ছোট হয়।


Questions to Solve

১৩। দুটি সুর-শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 Hz এবং 384 Hz। বায়ুতে এদের দ্বারা সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তুলনা কর। (3:1)

১৪। বাতাসে শব্দের দ্রুতি 332 ms⁻¹ হলে মানুষের শ্রাব্যতার উর্ধ্বসীমার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? (0.0166m)

১৭। 480 Hz কম্পাংকের সুর-শলাকা হতে বায়ুতে ও পানিতে উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2.4m। বায়ুতে শব্দের বেগ 348 ms⁻¹ হলে পানিতে শব্দের বেগ কত? (1500 ms⁻¹)

১৮। কোন মাধ্যমে 480 Hz এবং 320 Hz কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের বেগ কত হবে?(1920 ms⁻¹)

Extra:

📒 P ও Q দুটি মাধ্যমে বেগ যথাক্রমে 300 ms⁻¹ এবং 340 ms⁻¹। মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 m। শব্দের কম্পাংক কত? (200 Hz)

[📌 Hint: ১৭ এবং ১৮ ভালোভাবে বুঝলে এটা ও করতে পারবা]

Powered by Forestry.md