প্রতিধ্বনী পার্ট-৪
প্রতিধ্বনী পার্ট-৪
২২। চিত্রঃ

(গ) 0℃ তাপমাত্রায় শব্দের বেগ 332 ms⁻¹ হলে S ও AB এর দূরত্ব নূন্যতম কত হলে শব্দের প্রতিধ্বনি শোনা যাবে? (16.6m)
(ঘ) 40℃ তাপমাত্রায় এ দূরত্ব কত হবে নির্ণয় কর। (17.77m)
[📌 Hint: 'গ' এর জন্য, 2d = vt সূত্র, d বের করবা। v = 332 ms⁻¹; t = 0.1s।
'ঘ' এর জন্য,
(i) 40℃ এর জন্য v বের কর।
(ii) 2d = vt দিয়ে, d বের কর। t = 0.1s ]
২৩। চিত্রঃ

সুমন S অবস্থান থেকে শব্দ করলে 0.2s পর তার প্রতিধ্বনি শুনতে পায়। বায়ুর তাপমাত্রা 30℃।
(গ) S অবস্থান থেকে R এর দূরত্ব নির্ণয় কর। (34.766m)
(ঘ) T অবস্থান থেকে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যায় না কেন? বিশ্লেষণ কর।
২৪। চিত্রঃ

গ. S ও PR এর মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে কত হলে প্রতিধ্বনি শোনা যাবে নির্ণয় কর। (17.58 m)
ঘ. S হতে শব্দ উৎপন্ন হয়ে প্রতিফলকে বাধা পাওয়ার ঘটনাটি বায়ুর পরিবর্তে পানিতে ঘটলে প্রতিধ্বনি শোনা যাবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
২৫। চিত্রঃ

(গ) প্রদত্ত চিত্রে পানির উচ্চতা কতটুকু কমালে প্রতিধ্বনি শোনা যাবে? (1.38 m)
(ঘ) পানির উচ্চতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করে প্রতিধ্বনি শোনা সম্ভব কি? যদি সম্ভব হয় তাহলে তাপমাত্রায় কতটুকু পরিবর্তন আনতে হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর। (46.3℃)
২৬। চিত্রঃ

চিত্রের কূপটির পাড়ে একটি শব্দ করার কিছুক্ষণ পর তার প্রতিধ্বনি শোনা যায়।
(গ) বায়ুর তাপমাত্রা 30℃ হলে কূপের পাড়ে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে? (0.43s)
(ঘ) 20℃ তাপমাত্রায় পানির উচ্চতা 5m বৃদ্ধি পেলে প্রতিধ্বনি পূর্বের চেয়ে কম সময়ে শোনা যাবে কি না গাণিতিকভাবে দেখাও। (0.4095s)
[📌 Hint: 'গ' এর জন্য,
(i) 30℃ এর জন্য বায়ুতে শব্দের বেগ বের কর।
(ii) 2d = vt দিয়ে, t বের কর। d = 100m - 25m = 75m
'ঘ' এর জন্য, Same গ এর মত t বের কর। 20℃ তাপমাত্রার জন্য v লাগবে,
আর d = 100m -(25+5)m = 70 m]
২৭। চিত্রঃ

S- শব্দের উৎস ; M- প্রতিফলক। তাপমাত্রা 30℃।
(গ) উক্ত শব্দের কম্পাংক নির্ণয় কর। (173.83 Hz)
(ঘ) S অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পক্ষে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
[📌 Hint: 'গ' এর জন্য,
(i) চিত্র থেকে পাও, λ = 2m
(ii) 30℃ এর জন্য, V বের করবা।
(iii) v = fλ সূত্র দিয়ে, f বের করবা।
'ঘ' এর জন্য,
দুইভাবে করা যায়, তোমার যে সিস্টেম ভাল্লাগে।
💉2d = vt দিয়ে t বের কর। d = 17m. v এর মান 'গ' তে পাইছ। t এর মান 0.1 s এর কম আসলে শোনা সম্ভব না।
💉অথবা, 2d = vt সূত্র দিয়ে, d বের কর। t = 0.1s। d এর মান 17m বেশি আসলে শোনা সম্ভব না। ]