সম্পূর্ণ বরফ গলবে কিনা?

সম্পূর্ণ বরফ গলবে কিনা?

🍦 সম্পূর্ণ বরফ গলবে কিনা?

🍦 মিশ্রণের কেমন অবস্থা হবে?

🍦 কতটুকু বরফ গলবে, কতটুকু ভাসবে?

যেমন প্রশ্নই আসুক না কেন, আমরা আগে ভর বের করবো।

আসল কাহিনী হলঃ মিশ্রণ এর তাপমাত্রা 0 আসা পর্যন্ত সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে পারবে!

:::info
⭐ 0℃ ice হলে → Q=mlf

⭐ Minus ice হলে → Q=mSθ+mlf
:::

Questions to Solve

২৮। 0℃ তাপমাত্রার 1kg বরফকে 100℃ তাপমাত্রার 2kg পানির মধ্যে রাখা হলো। বরফ গলনের সুপ্ততাপ 336000Jkg⁻¹।

(গ) মিশ্রণের তাপমাত্রা নির্ণয় কর। (40℃)

(ঘ) উক্ত মিশ্রণের যদি আরও 4.2kg বরফ ছেড়ে দেওয়া হয় তবে সম্পূর্ণ বরফ গলবে কী? গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা কর। (গলবে না)

৩০। রবিন স্কুল থেকে বাসায় এসে ঠান্ডা পানি পান করতে চাইল কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি না থাকায় 33℃ তাপমাত্রার 500g পানিতে বরফ মিশিয়ে পান করে। রবিন পান করার জন্য 18℃ তাপমাত্রার পানি পছন্দ করল।

(গ) রবিন পানিতে কতটুকু বরফ মিশাবে, তা নির্ণয় কর। (76.5gm)

(ঘ) রবিন 250g বরফ মিশালে মিশ্রণের কী অবস্থা হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। (মিশ্রণে 43.75g বরফ ও 706.25g পানি থাকবে)

৩৫। লাবিব দশম শ্রেণির শিক্ষার্থী, সে ব্যবহারিক ক্লাসে 400g ভরের তামার পাত্রে রক্ষিত 30℃ তাপমাত্রার 300g পানিতে 0℃ তাপমাত্রার বরফ মিশানো শুরু করলো। এক পর্যায়ে আর বরফ মিশ্রিত হচ্ছে না। মিশ্রণের তাপমাত্রা 0℃।

(গ) লাবিব কী পরিমাণ বরফ মিশ্রিত করতে পেরেছিল?(126.8g)

[📌 Hint: স্যার বলছে, m বের করবা। সূত্রঃ Q = mlf; Q এর মান লাগবে এর মান বের করবা এভাবে, Q = Q₁ + Q₂ = m₁S₁∆θ + m₂S₂∆θ; একটা হচ্ছে তামার পাত্রের জন্য, আরেকটি হচ্ছে পানির জন্য। ∆θ = 30 - 0; উভয়ের জন্যই; পাত্রের information থাকার কারণে পাত্রকে নিতে হইছে]

(ঘ) মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পে পরিণিত করতে কী পরিমাণ তাপের প্রয়োজন? (1147238.4J)

[📌 Hint: মিশ্রণে পানি থাকবে 'গ' এর পর 300g + 126.8g = 426.8g; 2 ধাপে বাষ্প হবে। Q = Q₁ + Q₂; Q₁ = 0℃ Water → 100℃ Water = mS∆θ; Q₂ = 100℃ Water → 100℃ Steam = mlv; lv এর মান 2268000 Jkg⁻¹]

৩৮। 200g ফুটন্ত পানির মধ্যে 20℃ তাপমাত্রায় 100g পানি মিশ্রিত করা হলো। পানির আপেক্ষিক তাপ 4200 Jkg⁻¹K⁻¹ ও বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 336000 Jkg⁻¹।

(গ) মিশ্রণের তাপমাত্রা নির্ণয় কর। (73.33℃)

[📌 Hint: মিশ্রণের তাপমাত্রা বের করবা; Q₁ = Q₂ ; ফুটন্ত পানি মানে 100℃ পানি; সোজা আছে; এর আগেও এমন প্রশ্ন সলভ করেছ]

(ঘ) ঐ মিশ্রণে 300g বরফ দিলে সম্পূর্ণ বরফ গলবে কি? গলিত বরফের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা কর।

[📌 Hint: ২৮ এর ঘ এর মত, Ans: 275gm গলবে]

Powered by Forestry.md