pH এর ধারণা
pH জিনিসটা আসলে কী? (বইয়ের ভাষায়)
কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের (H⁺) ঘনত্ব কতটুকু আছে, তার ঋণাত্মক লগারিদমকে (-log) pH বলে।
সূত্রটা একদম সহজ:
এখানে
pH স্কেল: সেই পাওয়ার মিটারটা দেখতে কেমন?
pH স্কেলটা সাধারণত ০ থেকে ১৪ পর্যন্ত হয়।
pH = 7 → নিরপেক্ষ (Neutral)
এটা হলো স্কেলের ঠিক মাঝখান। বিশুদ্ধ পানির pH হলো ৭। এটা না এসিড, না ক্ষার।
pH < 7 → অম্লীয় (Acidic)
pH এর মান ৭ এর চেয়ে যত কম হবে, দ্রবণটি তত বেশি শক্তিশালী এসিড হবে।
যেমন, যার pH ১, সে যার pH ৪ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এসিড।
pH > 7 → ক্ষারীয় (Alkaline)
pH এর মান ৭ এর চেয়ে যত বেশি হবে, দ্রবণটি তত বেশি শক্তিশালী ক্ষার হবে।
যেমন, যার pH ১৪, সে যার pH ৯ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ক্ষার।

কীভাবে pH মাপা হয়?
তিনটা জনপ্রিয় পদ্ধতি আছে:
- লিটমাস পেপার: এটা শুধু বলতে পারে দ্রবণটা এসিড নাকি ক্ষার, কিন্তু পাওয়ার লেভেল (pH মান) বলতে পারে না।
- ইউনিভার্সাল ইন্ডিকেটর বা pH পেপার: এটা দ্রবণে ডোবালে একটা নির্দিষ্ট রঙ দেখায়। সেই রঙটা স্কেলের সাথে মিলিয়ে pH এর মান বোঝা যায়।
- pH মিটার: এটা একটা ডিজিটাল যন্ত্র, যেটা সরাসরি দ্রবণের pH মেপে স্ক্রিনে দেখিয়ে দেয়। এটাই সবচেয়ে নিখুঁত পদ্ধতি।

চলো, কিছু অংক করি (pH Calculation)
১. এসিডের pH বের করার নিয়ম:
কেস-১: HCl এর মতো এসিড (যাদের ১টা H⁺ থাকে)
▶প্রশ্ন: 0.5 M HCl দ্রবণের pH কত?
সমাধান:
যেহেতু HCl এ ১টা H⁺ আছে,
তাই [H⁺] = [HCl] = 0.5 M
কেস-২: H₂SO₄ এর মতো এসিড (যাদের ২টা H⁺ থাকে)
▶প্রশ্ন: 0.2 M H₂SO₄ দ্রবণের pH কত?
সমাধান:
💡 H₂SO₄ ভেঙে ২টা H⁺ আয়ন দেয়। তাই এর ঘনত্বকে ২ দিয়ে গুণ করতে হবে।
২. ক্ষারের pH বের করার নিয়ম:
ক্ষারের ক্ষেত্রে আমরা সরাসরি pH পাই না, আগে তার বন্ধু pOH কে বের করতে হয়।
pOH এর সূত্র:
pH আর pOH এর বন্ধুত্বের সূত্র:
▶প্রশ্ন: 0.35 M NaOH দ্রবণের pH কত?
সমাধান (৩টি ধাপে):
ধাপ ১ (pOH বের করা):
- যেহেতু NaOH এ ১টা OH⁻ আছে,
তাই
ধাপ ২ (বন্ধুত্বের সূত্র ব্যবহার):
- আমরা জানি,
ধাপ ৩ (pH বের করা):
বাস্তব জীবনে pH এর ব্যবহার
১. কৃষিক্ষেত্রে:
- মাটির pH ৬ থেকে ৮ এর মধ্যে থাকলে ফসল সবচেয়ে ভালো হয়।
- মাটি বেশি এসিডিক (pH < 3) হলে চুন ব্যবহার করে pH বাড়ানো হয়।
- মাটি বেশি ক্ষারীয় (pH > 10) হলে অ্যামোনিয়াম সালফেট বা ফসফেট সার দিয়ে pH কমানো হয়।
২. মানবদেহে:
- পাকস্থলী: আমাদের পাকস্থলীতে থাকা এসিডের pH প্রায় ১-২, যা খাবার হজম করতে ও জীবাণু মারতে সাহায্য করে।
- রক্ত: আমাদের রক্তের pH ৭.৩৫ থেকে ৭.৪৫ এর মধ্যে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর একটু এদিক-ওদিক হলেই মারাত্মক বিপদ!
- ত্বক: আমাদের ত্বকের pH কিছুটা অম্লীয় (৪.৮-৫.৫), যা জীবাণুর আক্রমণ থেকে বাঁচায়।
| অঙ্গের নাম | pH |
|---|---|
| পাকস্থলী | 1 |
| মানুষের ত্বক | 4.8-5.5 |
| মূত্র | 6 |
| রক্ত | 7.43-7.45 |
| অগ্নাশয় রস | 8.1 |
৩. প্রসাধনী ব্যবহারে:
- আমাদের ত্বকের সাথে মানানসই pH এর সাবান বা শ্যাম্পু ব্যবহার করা উচিত, নাহলে ত্বকের ক্ষতি হতে পারে।