সিগমা ($\sigma$) এবং পাই ($\pi$) বন্ড

রাসায়নিক বিক্রিয়ার ফলে দুইটা পরমাণু যখন বন্ড বা বন্ধন গঠন করে তখন মূলত কী হয় জানো?
তারা মূলত একজনের সাথে আরেকজন ওভারল্যাপিং করে।

১. শুরুতেই জানি 'ওভারল্যাপিং' কী?

বন্ড তৈরি হওয়ার সময় পরমাণুর অরবিটালগুলো একে অপরের ওপর চড়ে বসে, এটাকে বলে ওভারল্যাপিং। চিন্তা করো দুটো পেন্সিলের কথা। পেন্সিল দুটোকে তুমি দুভাবে জোড়া দিতে পারো:

ঠিক এইভাবেই পরমাণুর মাঝে বন্ড তৈরি হয়।


২. সিগমা (σ) বন্ড: মুখোমুখি লড়াই

যখন দুইটা পরমাণুর অরবিটাল একদম মুখোমুখি এসে ধাক্কা খায় বা ওভারল্যাপ করে, তখন তাকে বলে সিগমা বন্ড।

---

৩. পাই (π) বন্ড: সাইড দিয়ে গা ঘষা

যখন দুইটা অরবিটাল মুখোমুখি না এসে পাশাপাশি সমান্তরালভাবে থাকে এবং এদের সাইডগুলো হালকাভাবে ওভারল্যাপ করে, তখন তাকে বলে পাই বন্ড।


৪. সিগমা বন্ড কেন শক্তিশালী?

সিগমা বন্ড আর পাই বন্ডকে একজন বডিবিল্ডার আর একজন বয়স্ক লোকের উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে।
সিগমা বন্ড হলো সেই বডিবিল্ডারের মতো, যার ওভারল্যাপিং বা শক্তি অনেক বেশি। আর পাই বন্ড হলো দুর্বল।

শক্তির ক্রম অনুযায়ী সাজালে দেখবে,

আরও জেনে রাখা ভালো যে, এই ওভারল্যাপিং এর উপরেই বন্ধন কতটা শক্তিশালি হবে, তার গলনাঙ্ক-স্ফুটনাঙ্ক কম-বেশী হবে কিনা এসব ডিপেন্ড করে।


৫. বন্ড গণনা করতে হলে মনে রাখতে হবেঃ

১. দুইটা পরমাণুর মাঝে প্রথম বন্ডটা সবসময় সিগমা (σ) হবে।
২. যদি ডাবল বন্ড থাকে, তবে প্রথমটা সিগমা আর পরেরটা পাই (π)
৩. যদি ট্রিপল বন্ড থাকে, তবে প্রথমটা সিগমা আর বাকি দুইটা পাই (π)

উদাহরণ:


৬. একটা ছোট কুইজ

প্রশ্ন: 1s2s বন্ড আর 1s3s বন্ডের মধ্যে কোনটি বেশি শক্তিশালী?
উত্তর: 1s2s বন্ড। কারণ এরা একে অপরের খুব কাছে থাকে, ফলে এদের ওভারল্যাপিং বেশি হয়। পরমাণু যত দূরে যাবে, বন্ড তত দুর্বল হবে।

Powered by Forestry.md