দ্রাব্যতা

দ্রাব্যতা

দ্রব, দ্রাবক, দ্রবণ

যেমনঃ ট্যাং বানানোর ক্ষেত্রে,

ট্যাং পাউডার (দ্রব) + পানি (দ্রাবক) = ট্যাঙের জুস (দ্রবণ)

দ্রাব্যতা বা দ্রবণীয়তা

দ্রাব্যতা বা দ্রবণীয়তার সংজ্ঞাঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকেই দ্রাব্যতা বলা হয়।

দ্রাব্যতা নির্ণয়ের একক তিনটা

  1. g/100g (প্রতি ১০০ গ্রাম দ্রাবকে g এককে দ্রবের পরিমান। এটার একক থাকে না। g তে g তে কাটাকাটি। তাই প্রশ্নে একক না থাকলে এটাই ধরে নিতে হবে।)
  2. g/L (প্রতি লিটার দ্রবণে g এককে দ্রবের পরিমান। এই পদ্ধতিকে অনেক ক্ষেত্রে নরমালিটি (Normality) ও বলা হয়।)
  3. mol/L বা M (প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে তার পরিমান। এটা হচ্ছে মোলারিটি যা আমরা ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি।)

কনসেপ্ট (g/100g):

* 50℃ তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 15 এর অর্থঃ

সূত্রঃ
image

বা,

S=mMm×100

:::info
👉🏽 এখানে, 
S = দ্রাব্যতা
m = দ্রবের ভর (g এককে)
M = সম্পৃক্ত দ্রবণের ভর (g এককে)
M-m = দ্রাবকের ভর (g এককে)
:::

কনসেপ্ট (g/L):

* 50℃ তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 250 g/L এর অর্থঃ

বা,

S=mM

:::info
👉🏽 এখানে,
m = দ্রবের ভর (g এককে)
M = সম্পৃক্ত দ্রবণের আয়তন (Liter এককে)
:::

কনসেপ্ট (mol/L বা M):

* 50℃ তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 0.3 mol/L বা 0.3 M এর অর্থঃ

সূত্রঃ
image

বা,

S=mM

:::info
👉🏽 এখানে,
m = দ্রবের ভর (mol এককে)
M = সম্পৃক্ত দ্রবণের আয়তন (Liter এককে)
:::

Demo Questions

১। 40°C তাপমাত্রায় কোন দ্রব্যের দ্রাব্যতা 80 হলে ঐ তাপমাত্রায় 1kg সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে?

সমাধানঃ

নিয়ম ১ঃ (ঐকিক নিয়ম)

দ্রাব্যতা 80

ধরি, দ্রাবক 100g

∴ দ্রবীভূত দ্রব 80g

∴ সম্পৃক্ত দ্রবণ (100 + 80) g = 180g

সম্পৃক্ত দ্রবণ 180g - এ দ্রব আছে, 80g

তাহলে,

1000g - এ দ্রব আছে (80 × 100) ÷ 180 g = 444.444g

∴ দ্রব = 444.444g

∴ দ্রাবক = (1000 - 444.444) g = 555.56g

নিয়ম ২ঃ (সূত্র)

S=mMm×100, 80=m1000m×100, 100m=80×100080m, m=444.444g

∴ দ্রব = 444.444g

∴ দ্রাবক = (1000 - 444.444) g = 555.56g

২। কোন দ্রব্যের দ্রাব্যতা 60g/L হলে ঐ তাপমাত্রায় 250g সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে? [আপেক্ষিক গুরুত্ব 2] (Ans. 7.5g, 242.5g)

৩। 35°C তাপমাত্রায় 20g NaCl এর সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। এ দ্রবণকে বাষ্পীভূত করে 5.295g শুষ্ক NaCl এর অবশেষ পাওয়া গেল। 35°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা নির্ণয় কর। (Ans. 36.008)

৪। 35°C তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50mL সম্পৃক্ত দ্রবণে কোন দ্রব্যের 12.5g দ্রবীভূত আছে। এ তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা (g/100g) এবং (g/L) এককে নির্ণয় কর। (Ans. 25, 250g/L)

৫। 60°C তাপমাত্রায় 150g KNO3 দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে তাতে আরও 22g KNO3 যোগ করতে হয় অথবা তা থেকে 20g পানি বাষ্পীভূত করতে হয়। তাহলে, 60°C তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা (g/100g) কত? (Ans. 110)

Powered by Forestry.md