দ্রাব্যতা ও চাপ

দ্রাব্যতা ও চাপ

দ্রাব্যতা ও চাপের সম্পর্ক

দ্রাব্যতার সাথে চাপের সম্পর্কের জন্য হেনরীর সূত্র প্রয়োজন হবে। আর সে সূত্রটা হচ্ছেঃ

অর্থাৎ দ্রাব্যতা চাপের সমানুপাতিক। চাপ বাড়লে দ্রাব্যতা বাড়বে, চাপ কমলে দ্রাব্যতা কমবে।

এটার একটা সহজ উদাহরণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর ভেতর কার্বন ডাই অক্সাইড (যেটাকে আমরা ঝাঁঝ বলি) এর দ্রাব্যতা। বোতল প্যাকিং করার সময় চাপ দিয়ে তরল কোল্ড ড্রিঙ্কসের ভেতর কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করে রাখা হয়। আমরা বোতল খুলে খাওয়া শুরু করলে সেই চাপ কমে যায়। এজন্যেই কিছুক্ষন পর শুরুর সেই ঝাঁঝ আর থাকে না, কারণ দ্রাব্যতা কমে যায়।

যা হোক, সূত্রতে ফিরে আসি।

SPor,S=K×P

এখানে, Kₕ হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, যাকে হেনরীর ধ্রুবক বলা হয়। এবং এর মান ও একক ডিপেন্ড করে কোন এককে দ্রাব্যতা (S) ও চাপ (P) নেওয়া হচ্ছে তার উপর। যেমনঃ

দ্রাব্যতা gL1 এককে এবং চাপ atm এককে নেওয়া হলে এর একক হবে gL1atm1

দ্রাব্যতা g/100g এককে এবং চাপ Pa এককে নেওয়া হলে Kₕ এর একক হবে Pa1

দ্রাব্যতা molL1এককে এবং চাপ Pa এককে নেওয়া হলে Kₕ এর একক হবে molL1Pa1

এভাবে যে এককে আমরা হিসেব করছি সে অনুযায়ী Kₕ এর একক ও মান চেঞ্জ হতে থাকবে।

Demo Questions

১। 20°C তাপমাত্রা ও 0.98atm চাপে O₂ গ্যাসের দ্রাব্যতা নির্ণয় কর। 20°C তাপমাত্রায় O₂ গ্যাসের হেনরির ধ্রুবক 1.38×103 M/atm

২। 20°C তাপমাত্রায় পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরির ধ্রুবক 4.416×103atm1। 20°C তাপমাত্রা ও 1.75 atm চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা নির্ণয় কর।

Answers:

১। 1.35×103M ২। 7.728×103 g100g H2O

Powered by Forestry.md